সৈয়দপুর বাজারে সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদকে সংবর্ধনা
- Update Time : ১০:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ লেখক গবেষক হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সৈয়দপুর শাহ সৈয়দ শামসুদ্দিন রহ: ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২৫ মার্চ শনিবার বিকেলে সৈয়দপুর বাজারে এক সংর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব সিরাজুল ইসলাম কাবিরি, সংবর্ধিত অতিথি সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ লেখক গবেষক হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবীদ অাবু হোরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জজ কোটের অাইনজী এডভোকেট জিয়াউর রহীম শাহিন, কবি সাহিত্যিক সৈয়দ অাজমল হোসেন, সৈয়দপুর শাহ সৈয়দ শামসুদ্দিন রহ: ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্টাতা সৈয়দ হামজা মিয়া, মাওলানা সৈয়দ শাহিদ অাহমদ, সৈয়দ মোসাব্বির অাহমদ, মাওলানা সৈয়দ তহুর অাহমদ তৈয়ফুর, সৈয়দ খায়রুল ইসলাম, সৈয়দ মারুফ অাহমদ, রাহিন মিয়া তালুকদার, অালোকিত সমাজকল্যান সংস্হা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্রতিষ্টাতা সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলাম, প্রমুখ। অনুষ্টানে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ মুনছিফ অালী ও পরিচালনা করেন সুজেল খান।





























