০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
- Update Time : ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর ও গোবিন্দনগর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় আমির মিয়া, রাজন মিয়া, এনাম মিয়া, সুফি আহমদ, করিম, লিমন, আখতার, ফয়সাল, রাসেল, রিহাব, সোহাগ, সাজনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।



















