১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্ট বিভাগের বিচারপতি হলেন হবিগঞ্জের এএসএম আব্দুল মোবিন
- Update Time : ০৯:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের এ এস এম আব্দুল মোবিন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার তাঁকে শপথ বাক্য পাঠ করান। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাটুলি গ্রামে। তাঁর পিতা এডভোকেট আব্দুল হাই সিলেট জেলা বারের একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন।
১৯৮৫ সালে সিলেট বারে যোগদানের মধ্য দিয়ে তিনি আইন পেশা শুরু করেন। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপীল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন।
এরপর ২০০৮-২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। একজন প্রথিতযশা ও দক্ষ আইনজীবী হিসেবে এএসএম আব্দুল মোবিনের দেশব্যাপী সুনাম রয়েছে।




























