০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩০ মে থেকে বাসের টিকিট

  • Update Time : ০৩:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আগামী ৩০ মে থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে ঈদ উপলক্ষে এসি বাসের টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ মে থেকে আমরা বাসের অগ্রিম টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই দিন থেকে সাত দিনের আগাম টিকিট দেয়া হবে।

এবারের ঈদযাত্রায় নন এসি বাসের টিকিটে ১০০ টাকা করে দাম বাড়িয়ে দিয়েছেন বাস মালিকরা। তবে এসি বাসের টিকিটের দাম আগের মতোই থাকছে বলে জানান তিনি।

তবে ফিরতি টিকিট কবে দেয়া হবে সেটি এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ।

তিনি জানান, ফিরতি টিকিট এবার ঢাকা থেকেই কাটা যাবে এবং অনলাইনে সংগ্রহ করা যাবে।

ভাড়া বেশি নেয়া হবে কিনা, তা জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকার-নির্ধারিত ভাড়াই নেব। এর থেকে বেশি ভাড়া নেয়া হবে না।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৩০ মে থেকে বাসের টিকিট

Update Time : ০৩:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮