১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ৫ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট

  • Update Time : ০৪:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে এক ব্যবাসায়ীর বাসায় দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে ও ব্যবাসায়ীকে পিটিয়ে আহত করেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের রড সিমেন্টের ব্যবসায়ী পূর্ণিমা ট্রেডার্সের মালিক বিপ্লব নন্দীর ভাড়াটিয়া বাসায়। প্রত্যক্ষদর্শী ও ব্যবসীয় বিপ্লব নন্দীর কাছ থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসার হিসাব নিকাশ শেষে বুধবার রাতে নোয়াখালী বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসায় রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে যান। রাত আনুমানিক ৩ টার দিকে ১০/১২ জনের মুখোশ পরা দেশীয় অস্ত্র ও অগ্নেয়াস্ত্র সহ সংঘবদ্ধ একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বিপ্লব নন্দীর হাত পা বেঁধে তাকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে তার মাথায় গুরুতর আঘাত করে তখন তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রীকে ও মারধর করে আলমারীর ড্রয়ার ভেঙ্গে ৫ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ২ টি এনড্রয়েড এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ৫ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট

Update Time : ০৪:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭