স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র কারাগারে
- Update Time : ০১:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বগুড়ার সোনাতলা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলামকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সোনাতলা থানায় মামলা দায়েরের পর পুলিশ ওই ছাত্রকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।অভিযোগে জানা গেছে, অভিযুক্ত ফরিদুল ইসলাম উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে ভিখনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার সঙ্গে মহেষপাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) প্রেমের সম্পর্ক চলছিল। গত বুধবার ওই ছাত্রীর বাবা-মা তারাবির নামাজ পড়তে গেলে ফরিদুল ইসলাম ওই ছাত্রীকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
পরে বিষয়টি বাবা-মাকে জানালে শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোনাতলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পর পুলিশ রাতেই ধর্ষক ওই ছাত্রকে গ্রেপ্তার করে।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ধর্ষণ মামলা দায়ের ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।




























