০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নাগরিকদের জন্য আমার দরজা সব সময় খোলা- মেয়র নাদের বখত

  • Update Time : ০৪:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, নাগরিকদের জন্য আমার দরজা সব সময় খোলা। আপনাদের দাবি, অভাব-অভিযোগের কথা আমাকে জানাবেন, পরামর্শ দিবেন। সকলকে সাথে নিয়ে আমরা আধুনিক দৃষ্টিনন্দন সুনামগঞ্জ পৌর শহর গড়বো।
সোমবার শহরের ধোপাখালি এলাকায় বনানীপাড়া মহিলা সমাজকল্যাণ সংগঠন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র নাদের বখত আরো বলেন, সাহেব নয়, আপনাদের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। পৌর শহরের প্রতিটি এলাকায় সমউন্নয়ন হবে। প্রতিটি এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

বনানীপাড়া মহিলা সমাজকল্যাণ সংগঠনের কোষাধ্যক্ষ সাবিয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম।

মো. আব্দুল হাই-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা রিজিওনাল ব্যবস্থাপক (সিইপি) প্রশান্ত কুমার দে, সুনামগঞ্জ জেলা ব্যবস্থাপক (সিইপি) মো. কাইয়ূম উদ্দিন, সংগঠনের সভানেত্রী মেন্নেকা বেগম।

সংগঠনের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি পৌর মেয়র নাদের বখত সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। তিনি বলেন, আমি আপনাদের কাছে দাবি নিয়েই ভোট চাইতে এসেছিলাম আপনারাও আপনাদের দাবি নিয়েই পৌরসভায় আসবেন। আমি আপনাদের দাবি পূরণে সর্বাত্মক চেষ্টা করবো।

সভায় উপস্থিত নাগরিকবৃন্দ পৌরসভার দেয়া এলাকার টিউবওয়েল মেরামতের দাবি জানান মেয়র নাদের বখতের কাছে। এ সময় মেয়র নাদের বখত বলেন, বিকল হয়ে পড়া টিউবওয়েলটি মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

সভায় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া মহিলাদের সেলাই প্রশিক্ষণের জন্য ২টি সেলাই মেশিন প্রদানের ঘোষণা দেন। এছাড়া বনানীপাড়া মহিলা সমাজকল্যাণ সংগঠনের সদস্যদের কৃষিকার্ড প্রদানের প্রতিশ্রুতি দেন পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে নাগরিকদের জন্য আমার দরজা সব সময় খোলা- মেয়র নাদের বখত

Update Time : ০৪:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮