০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৩২৫ কার্টুন বিদেশি সিগারেটসহ এক যাত্রী আটক

  • Update Time : ০২:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২৫ কার্টুন আমদানি-নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ২২ মার্চ বুধবার দুপুর দুইটার দিকে দুবাই থেকে আসা যাত্রী মো. রাশেদকে বিদেশি সিগারেটসহ আটক করে। রাশেদের গ্রামের বাড়ি চট্রগ্রামের ফটিকছড়ি থানায়। আটককৃত বিদেশী সিগারেটের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি (মিডিয়া) তারেক আহমেদ সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দুবাই থেকে আসা জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন মো. রাশেদ।

বিমানবন্দরে নেমে তড়িঘড়ি করে তিনি গ্রীন চ্যানেল এলাকা দিয়ে বাইরে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আগমনী ক্যানোপি-২ থেকে এয়ারপোর্ট এপিবিএন’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে রাশেদের লাগেজ তল্লাশী করে কয়েক লাখ টাকা মূল্যের ৩০৩ ও ডানহিল ব্র্যান্ডের সিগারেটগুলো জব্দ করা হয়। আটককৃত বিদেশি সিগারেটের কার্টুনগুলো কাস্টমসের নিকট জমা দেয়া হয়েছে। আটককৃত মো. রাশেদকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শাহজালাল বিমানবন্দরে ৩২৫ কার্টুন বিদেশি সিগারেটসহ এক যাত্রী আটক

Update Time : ০২:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭