০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৪ মামলার পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৫:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ মামলার পলাতক আসামী আফজাল মিয়াকে (৩১) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সামাট পশ্চিম রসুলগঞ্জ নতুন বাড়ি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। জানাগেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়া ও এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোস্তপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১টি অস্ত্র ও ৩টি চুরি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আফজাল মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে এএসআই ফিরোজ মিয়া নিশ্চিত করেন।





























