০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিএনপির আলোচনা সভা

  • Update Time : ০৩:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ হুমায়ূন কবীর ফরীদি :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে জগন্নাথপুরের কলকলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কলকলিয়া বাজারে  বেলা ৪ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ  কামরুজ্জামান কমরু মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাদিকুর রহমান নান্নুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, জগন্নাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, বিএনপি নেতা মোঃ রজব আলী, মোঃ  নজরুল ইসলাম, আজিবুল হক, মোঃ আবুল মিয়া, মোঃ আলী আকবর, মোঃ আব্দুল সালাম, ইউপি যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লেবু, ইউপি ছাত্রদল নেতা মোঃ ফাহিল আহমদ, মোঃ জুনেদ আহমদ, মোঃ জুবায়ের আহমদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুপন মিয়া প্রমূখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতার লোভের কারণে রাষ্ট্রীয় নৈরাজ্যের কবলে পরেছে দেশ ও জাতি। ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় অবৈধভাবে জেলে আটকে রেখে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।বর্তমান  অবৈধ আওয়ামর  সরকার স্বাধীনতার ঘোষকের ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে ধূমজাল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। কিন্তু সরকারের সকল অপকৌশল ব্যর্থতায় পর্যবসিত হবে জানিয়ে বক্তারা বলেন, জনগণ রক্ত চক্ষুকে উপেক্ষা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ লুটেরা সরকারের পতন ঘটাবে। বক্তারা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবী জানান।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিএনপির আলোচনা সভা

Update Time : ০৩:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮