০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে ব্যবহৃত জাবেদ আলমের বন্দুকের লাইসেন্স বাতিল হওয়ায় জনমনে স্বস্তি

  • Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে ব্যবহৃত জাবেদ আলমের বন্দুকের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ বন্দুকের লাইসেন্স বাতিল হওয়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সেই সাথে সংঘর্ষে ব্যবহৃত অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন ভূক্তভোগী জনতা।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের জাবেদ আলম ও তার লোকজনের ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেন গ্রামবাসী। অবশেষে বিগত ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর স্থানীয় মাদ্রাসার জমি নিলাম নিয়ে জাবেদ আলম ও গ্রামবাসীর পক্ষে প্রতিবাদী ফয়সল মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাবেদ আলম পক্ষের ছোড়া বন্দুকের গুলিতে ফয়সল পক্ষের ১ জন নিহত সহ কমপক্ষে ৪০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে।
এর মধ্যে চলতি ২০১৮ সালের ২৪ এপ্রিল সিলেট জেলা ম্যাজিস্ট্রেট নুমেরী জামান সেই সংঘর্ষে ব্যবহৃত জাবেদ আলমের বন্দুকের লাইসেন্স বাতিল করেন। সেই সাথে জাবেদ আলমের বন্দুক জব্দ করার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে বলা হয়।
এদিকে-জাবেদ আলমের সেই বিতর্কিত বন্দুকের লাইসেন্স বাতিল হওয়ায় শ্রীধরপাশা গ্রামের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং সংঘর্ষে ব্যবহৃত অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান ভূক্তভোগী জনতা।
এ ব্যাপারে ১ মে মঙ্গলবার জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, সংঘর্ষের কয়েক দিনের মধ্যেই জাবেদ আলমের বন্দুক জব্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে ব্যবহৃত জাবেদ আলমের বন্দুকের লাইসেন্স বাতিল হওয়ায় জনমনে স্বস্তি

Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮