জগন্নাথপুরে ঘোষগাঁও সাপ্তাহিক কুরআন শিক্ষা ও নামায প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৯:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘোষগাঁও সাপ্তাহিক কুরআন শিক্ষা ও নামায প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও সাপ্তাহিক কুরআন শিক্ষা ও নামায প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টান ঘোষগাঁও কোনাপাড়ায় হিলফুল ফুযুল ইসলামী যুব সংঘের সভাপতি ফজলুল করিম নাহিদের সভাপতিত্বে ও প্রধান ক্বারী জিকরুল আলমের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাজেদা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজ্বী কলসুম বিবি(পুতুল বেগম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজ্বী আব্দুল আজিজ, হাজ্বী আশিক মিয়া, আনছার মিয়া, ক্বারী রেজাউল করিম রাজু, শাহানুর আলম, শাহ আলম, ক্বারী মোজাম্মিল হোসেন, ক্বারী মোহাম্মদ সাদিকুর রাহমান, জাকির হোসেন, ফারুক আহমদ, রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা কেন্দ্রের প্রতিষ্টাতা ও নাজিম হাফিজ ক্বারী জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক কুরআন শিক্ষা ও নামাজ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ক্বারী কামরুল হক খালিছ, ক্বারী হাবিবুর রাহমান, নিলুফা বেগম, সুরমা বেগম ও শারমিন বেগম।





























