আশারকান্দি ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৫ লক্ষ ৪১ হাজার টাকার বাজেট পেশ
- Update Time : ০৭:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের বাজেট পেশ করা হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১ কোটি ৩৫ লক্ষ ৪১ হাজার ৮৭৮ টাকা বাজেট পেশ করেন ইউপি সচিব তোফাজ্জল হোসেন। এতে ব্যয় দেখানো হয় ১ কোটি ৩২ লক্ষ ৮৫ হাজার ২৭৮ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয় ২ লক্ষ ৫৬ হাজার ৬শ টাকা।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী’র সভাপতিত্বে ও ইউপি সচিব তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাকির হোসেন, আবদুস সামাদ, ফজলু মিয়া, গোলাম মোস্তফা আলাল, শওকত আলী, শাহ ছানু মিয়া, বকুল চন্দ্র দাস, সেলিনা বেগম, শেফা বেগম, সমাজকর্মী মাস্টার তৌরিছ মিয়া, দাওরাই বাজার পরিচালনা কমিটির সভাপতি ছাদিক মিয়া, সমাজকর্মী মিলাদ মিয়া, আবুল কালাম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মনির আহমদ, ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সহকারি উজ্জল মিয়া প্রমূখ। এ সময় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।





























