সৈয়দপুর ফাজিল মাদ্রাসায় হিফজুল কুরঅান সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীর অংশ গ্রহণে দোয়া মাহফিল
- Update Time : ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দপুর ফাজিল মাদ্রাসায় হিফজ শাখায় প্রথম বছরে হিফজুল কুরঅান সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীর অংশ গ্রহণে দোয়া মাহফিল।
হযরত শাহজালাল ইয়ামনী (রহ.)’র অন্যতম সফর সঙ্গী শাহ সৈয়দ শামছুদ্দিন (রাহ.) এর স্মৃতি বিজোড়িত পুণ্যভূমি সুনামগঞ্জের প্রথম বিদ্যাপীঠ জগন্নাথপুরের সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায়, সিলেট বিভাগের শ্রেষ্ট অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদের এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সার্বিক প্রচেষ্টায় ১ জুলাই ২০১৭ খ্রি. থেকে চালু হয় হিফজ বিভাগ। হুফফাজ বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ২জন শিক্ষকের মাধ্যমে পরিচালিত শাখায় ৪ জন হাফিজে কুরঅান সবক শেষ করে। পরীক্ষা নিরীক্ষা করে ২জনকে ফাইনাল পরীক্ষায় সেন্ডাপ করা হয়। ২জন শিক্ষার্থী বেফাকুল মাদারীস বোর্ড এবং অাজাদ দ্বীনি এদারা বোর্ড এর ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে। একই সাথে হাফিজদ্বয় (পরীক্ষার্থীগণ) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালের জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
পরীক্ষায় অংশ গ্রহণকারীদের ভাল ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ।





























