০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের ব্যাপক প্রস্তুতি

  • Update Time : ০৯:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

আগামি ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালনের প্রস্তুতি নেয় জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

এ উপলক্ষে ১৯ মার্চ সোমবার কমিটির উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য রুহেনা বেগম, আনোয়ার হোসেন, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, শিউলি বেগম, আবদুল হক, গোলাম মোস্তফা প্রমূখ।

এ সময় উপজেলার সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ছাত্র/ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, ইউনিয়ন পর্যায়ে আলোচনাসভা ও উপজেলা পর্যায়ে সততা সংঘ ও সর্বস্তরের জনতাকে নিয়ে আলোচনাসভা সহ সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের ব্যাপক প্রস্তুতি

Update Time : ০৯:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮