জগন্নাথপুরে গভীর রাতে পেট্রল ঢেলে বসত ঘরে অগ্নিকান্ড
- Update Time : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর রাতে পেট্রল ঢেলে বসত ঘরে অগ্নিকান্ড।
উপজেলার সৈয়দপুর দরগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার সৈয়দপুর ঈশান কোনার সরদার বাড়ীর হাজি সৈয়দ খায়রুল ইসলামের বসত ঘরে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, হাজি সৈয়দ খায়রুল ইসলামের বসত ঘরে গতরাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানাযায়, কোটি টাকা ব্যায়ে নবনির্মিত দালান ঘরের বিতরে সামনে রাখাছিল তাদের মোটরসাইকেল। রাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে প্রথমে মোটরসাইকেলে অাগুন ধরিয়ে দিলে মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায় অাগুন। মোটরসাইকেলের ব্রিকট শব্দে ঘরের বিতরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা ঘুমথেকে উঠেন ও ঘরের অাশপাশের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কয়েকজন অাহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এতে নবনির্মিত কোটি টাকা ব্যায়ে বিল্ডিং এর বিতরে সামনের দিকে বড় একটি অংশ ও মোটরসাইকেল সহ ঘরের অনেক মূল্যবান কয়েক লক্ষ টাকার সম্পদ জ্বলে গেছে।

বসত ঘরের বিতরে গভির রাতে অগ্নিকান্ডে পুড়ে ছাই মোটরসাইকেল।
সৈয়দপুর ইশানকোনার সরদার বাড়ির হাজি সৈয়দ খায়রুল ইসলামের বসত ঘর কোটি টাকা ব্যায়ে নবনির্মিত এ দালান ঘর বিল্ডিং পুড়ে যাওয়া খবর পেয়ে ক্ষতিগ্রস্থ বাড়িটি দেখতে এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ ছুটে যান বাড়িতে।
অাত্মিয়তার বন্ধনে অাবদ্ধ, শান্তি প্রিয় সৈয়দপুর গ্রামে গভির রাত এমন জগন্য ঘটনা যা অতিথে অার কখনও ঘটেনি। সৈয়দপুরে গভির রাতে বসত ঘরে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়ায় গ্রামের রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানান।



























