জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ
- Update Time : ১১:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নারীদের স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও যুক্তরাজ্যের জিএসসি সাউথ শীল্ড শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি হাজী আলা উদ্দিন, আ.লীগ নেতা মবশ্বির আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, বনিক সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন আনহার, ব্যবসায়ী তৈয়ব উদ্দিন ভান্ডারী, নুর ইসলাম প্রমূখ।
পরে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।



























