০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নদী খননের দাবিতে জনসভা
- Update Time : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী খননের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খাজুয়া নদী খননের দাবিতে বাংলাদেশ ইয়ূথ ফ্রন্টের উদ্যোগে স্থানীয় চিলাউড়া বাজারে জনসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইয়ূথ ফ্রন্টের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও হাফিজ আবদুল আওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রন্টের ট্রাস্টি আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্টের সহ-সভাপতি গোলজার আহমদ, মহাসচিব তারেক আল মইন, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ।



























