জগন্নাথপুরে হলিয়ার পাড়া মাদরাসা, মসজিদ ও স্কুলের নতুন রাস্তার কাজ সম্পন্ন
- Update Time : ১১:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হলিয়ার পাড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা, মসজিদ ও হলিয়ার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। লন্ডন প্রবাসী ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষে এক শুকরিয়া সভা মাদরাসার অধ্যক্ষের অফিসকক্ষে বুধবার (৭, মার্চ) অনুষ্টিত হয়।

সভায় নতুন রাস্তা নির্মাণে উদার মনমানসিকতা দেখানোর জন্য লন্ডন প্রবাসী হাজী লেচুফর আলীকে এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানানো হয়। পরে এলাকাবাসী রাস্তাটি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হক, মীরপুর পাবলিক হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল খালিক, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, হাজী লেচুফর আলী, সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ কামাল, করিমপুর নিবাসী মোঃ দরছ আলী, মাদরাসা গভর্নিং বডির সদস্য মোঃ জুনাব আলী, ক্বারী মোঃ আবুল বশর, লন্ডন প্রবাসী মোঃ তখলিছ মিয়া, গোলাম কিবরিয়া, হাফিজ মোঃ তমিজ উদ্দিন লেবু, মোঃ সুহেল মিয়া, মোঃ মহি উদ্দিন সেলিম প্রমুখ।



























