০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আ.লীগ ও যুবলীগ নেতার হাতাহাতি

  • Update Time : ১০:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি অনুষ্ঠানে আ.লীগ ও যুবলীগ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যাগাজিনের প্রকাশনা এবং গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সহ দলের সিনিয়র নেতাদের সামনে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে মুরব্বীদের নামের তালিকা পরিবর্তন করা নিয়ে প্রতিবাদ করেন উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী। এ নিয়ে প্রতিবাদী ফিরোজ আলী এবং অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় অনুষ্ঠানে হট্রগোলের সৃষ্টি হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আ.লীগ ও যুবলীগ নেতার হাতাহাতি

Update Time : ১০:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮