০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি

  • Update Time : ১০:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার ঘটনায় দীর্ঘ ৩ সপ্তাহ অতিবাহিত হলেও এখনো থানায় কোন মামলা হয়নি। এখনো সুস্থ হননি আহতরা, বিভিন্ন বে-সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত বাড়ি ফিরেনি নির্যাতিত পরিবার।

জানাগেছে, গত ১৪ ফেব্রুয়ারি বুধবার রাত প্রায় ৩ টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের হারুন মিয়া বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গৃহকর্তা হারুন মিয়া (৪৫) ও তার স্ত্রী সালেহা বেগম রত্না (৪০) আহত হন। আহতদের প্রথমে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে তারা বিভিন্ন বে-সরকারি হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে ৭ মার্চ বুধবার আহত সালেহা বেগম রত্না বলেন, ঘটনার দিন ৮/৯ জনের একদল দুর্বৃত্ত আমাদেরকে মারপিট করে আমাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো বলেন, আমরা এখনো সুস্থ হইনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা হামলাকারী কাউকে চিনতে পারিনি।

এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর আবাব মিয়া বলেন, আসলে হারুন মিয়ার বাড়িতে সেদিন কি ঘটেছিল নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আহত হারুন মিয়া ভাল বলতে পারবেন।
জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি

Update Time : ১০:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮