জগন্নাথপুরে রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- Update Time : ১১:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের বৃত্তি পরীক্ষা সম্পন্ন।
উপজেলার মীরপুরের একঝাক শিক্ষিত-মেধাবী যুবকদের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের উদ্যোগে উপজেলা ভিত্তিক ধারাবাহিক ১৫ তম সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা উপলক্ষে বৃত্তি পরীক্ষা সোমবার (৫,মার্চ) ঐতিহ্যবাহী মীরপুর পাবলিক হাইস্কুলে সকাল ১১:২০ মিনিট হইতে ১ ঘন্টা ২০ মিনিট ব্যাপী উপজেলার ২২টি স্কুল- মাদরাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্টিত হয়।এ উপলক্ষে হাইস্কুল প্রাঙ্গনে বিভিন্ন প্রতিষ্টান হতে আগত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল।

পরীক্ষা হলসমুহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল খালিক, সদস্য হাজী নূরুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ সুহেল মিয়া, প্রধান শিক্ষক মোঃ আমীর হামজা, সহ.প্রধান শিক্ষক লিটন পাল, মীরপুর ফুটবল ক্লাবের সভাপতি মোঃ রফিক উদ্দিন, এ, বি কাপন পোস্ট অফিসের পোস্ট মাস্টার মোঃ শুয়াইবুর রহমান, পরিষদের উপদেষ্টা ও হলিয়ার পাড়া ফাজিল মাদরাসার সহ. শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান, সুনায়েম খান, মীরপুর হাইস্কুলের সহ.শিক্ষক মুহাম্মদ আহাদ মিয়া, মোঃ রফিকুল ইসলাম, পরিষদের প্রতিষ্টাতা সভাপতি সালাহ উদ্দিন সাজু, পরিষদের সদস্য সুলতান মাহমুদ, জীবন আহমদ,মোঃ জাবেদ উদ্দিন প্রমুখ।



























