১২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কে দেশের শ্রেষ্ঠ বক্তা জগন্নাথপুরের শরিফা জাহানের পরিচিতি

  • Update Time : ০৯:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিতর্কে দেশের শ্রেষ্ঠ বক্তা সুনামগঞ্জের জগন্নাথপুরের শরিফা জাহানের পরিচিতি।

জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির মেধাবি ছাত্রী, PSC ও JSC পরীক্ষায় GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী শরিফা জাহান দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত ৯ম জাতীয় বিতর্ক বিকাশ গ্র্যান্ড ফাইনালে দেশের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে।
ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচলনায় ২৩শে ফেব্রুয়ারি ২০১৮, ঢাকার বিএফডিসিতে অনুষ্ঠিত বিতর্ক বিকাশের ৯ম ফাইনালে শরিফা জাহান দেশের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইালাম নাহিদ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন প্রমুখ।
প্রতিযোগিতার ফাইনালে বরিশাল বিভাগের সেরা দল রাশেদ খান মেনন উচ্চ বিদ্যালয় (বাবুগঞ্জ) চ্যাম্পিয়ন এবং সিলেট বিভাগের সেরা দল ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় (জগন্নাথপুর) রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। বিতর্কের বিষয় ছিল, “শিক্ষাব্যবস্থার সংস্কারই দুর্নীতি রোধ করতে পারে।” চ্যাম্পিয়ন দল ছিল বিষয়ের পক্ষে, আর রানার-আপ দলের অবস্থান ছিল বিষয়টির বিপক্ষে। শিক্ষামন্ত্রী সহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানার-আপ দলের বিতার্কিকদের ট্রফি ও সম্মাননা স্মারক এবং শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা স্মরক প্রদান করেন। বিতর্কে দেশের শ্রেষ্ট বক্তা নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী রানার-আপ দলনেতা ক্ষুদে শিক্ষার্থী শরিফা জাহানকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বিতর্কে অংশগ্রহণকারী সকলের উত্তরোত্তর সফলতা কামনা করেন। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন লামিয়া, জেরিন ও অথৈ (দলনেতা)। রানার-আপ দলের বিতার্কিকরা হলেন ছানিয়া, বুশরা ও শরিফা (দলনেতা)।

উল্লেখ্য সিলেটের বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়াবিদ মোঃ আব্দুর রউফ ও জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শহীদুন্নেছার মেয়ে এবং সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসানের ভাগ্নি শরিফা জাহান তার সফলতার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম সহ সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক মোঃ আব্দুজ জাহের সহ সকল শিক্ষকগণ ও সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ। সে ভবিষ্যতে একজন চিকিৎসা বিজ্ঞানী হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিতর্কে দেশের শ্রেষ্ঠ বক্তা জগন্নাথপুরের শরিফা জাহানের পরিচিতি

Update Time : ০৯:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮