জগন্নাথপুরে ব্যক্তিগত ভাবে কালভার্ট নির্মাণের উদ্যোগ
- Update Time : ০৯:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি গ্রামে ব্যক্তিগত ভাবে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
জানাগেছে, গ্রামের একটি খালে কালভার্টের জন্য দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলের জন সাধারণ ভোগান্তির শিকার হয়ে আসছেন। সম্প্রতি-এ খালের পানিতে ডুবে গ্রামের মাসুক মিয়া নামের এক ব্যক্তি শিশু সন্তানের মৃত্যু হয়। এরপর থেকে এ খালে একটি কালভার্ট নির্মাণ করতে স্থানীয় জনপ্রতিধিদের দ্বারেদ্বারে ঘুরেও কোন কাজ না হওয়ায় অবশেষে ভূক্তভোগী মাসুক মিয়ার বাড়ির জায়গা বিক্রি করে এ খালে তাঁর ব্যক্তিগত উদ্যোগে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেন।
এ ব্যাপারে ভূক্তভোগী মাসুক মিয়া বলেন, অবশেষে আমি ব্যক্তি উদ্যোগে এ খালে কালভার্ট নির্মাণের চেষ্টা করছি। অচিরেই কাজ শুরু হয়ে যাবে। এতে গ্রামের এক ব্যক্তি নানাভাবে হয়রানীর চেষ্টা করছে বলে মাসুক মিয়া অভিযোগ করেন।



























