জগন্নাথপুর উপজেলার রৌয়াইলে মেলা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারের পাশে প্রতি বছরের মতো এবারো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে সরজমিনে দেখা যায়, এ মেলায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তবে মেলাতে কোন প্রকার জুয়া বা অশ্লীল নৃত্যের আসর বসেনি। শুধু কাঠমাল, বেতশিল্প, কুঠির শিল্প, মিষ্টি, খেলনা মাল ও চা-পানের শতাধিক দোকানপাট দেখা যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ও নাজমুল মেম্বার বলেন, এখানে প্রতি বছরের মতো এবারো মেলা হচ্ছে। তবে এখানে কোন অসামাজিকতা হয়না। সুস্থ ধারার ঐতিহ্যবাহী মেলা হওয়ায় জনতাদের মধ্যে আলাদা আনন্দ বিরাজ করছে।
এদিকে-গত কয়েক দিন আগে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজারের পাশে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার আসর ভেঙে দেয় পুলিশ। এতে ভূল বশত রৌয়াইল লেখা হওয়ায় আন্তরিকভাকে দুঃখিত। প্রকৃত পক্ষে রৌয়াইলে সুস্থ্য ধারার মেলা অনুষ্ঠিত হয়।



























