০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বেড়িবাধ নির্মাণ কাজ এখনো শেষ হয়নি!

  • Update Time : ০৯:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাধ নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। আগামি ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও এখনো অনেক স্থানে কাজ শুরুই হয়নি। যদিও বেড়িবাধ কাজ শেষ করতে প্রতিনিয়ত হাওর পরিদর্শন সহ পিআইসি কমিটিকে তাগিদ দিয়ে আসছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। তবে তারিখ শেষ হলেও কাজ শেষ না হওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-২ এলাকার বেড়িবাধ নির্মাণ কাজ চলছে। পিআইসি কমিটির সভাপতি আবুল কালাম মেম্বার, ইসরাক আলী মেম্বার, ফয়জুল আলম, মনসুর মিয়া, ইকবাল হোসেন মেম্বার ও ইউপি সদস্য এলাছি বেগমের কাজ চলছে। তবে হিরন মিয়ার এলাকায় এখনো কাজ শুরুই হয়নি।

এ সময় পিআইসি কমিটির সভাপতি ইসরাক আলী মেম্বার বলেন, আমার অংশে গভীর ভাঙন থাকলেও আমি বরাদ্দ কম পেয়েছি। এ কাজে আমার লোকসান হবে। আরেক পিআআসি কমিটির সভাপতি ইকবাল মেম্বার বলেন, এক্সেভেটর মেশিন ও মাটি কাটার শ্রমিকদের অভাবে কাজ করতে দেরি হচ্ছে।

এছাড়া উপজেলার আরো বিভিন্ন স্থানে কাজ চললেও এখনো কোথাও শেষ হওয়ার খবর পাওয়া যায়নি। কাজ শেষের মেয়াদ শেষ হলেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আতঙ্কিত স্থানীয় কৃষকরা।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, বেড়িবাধের কাজ শেষ করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বেড়িবাধ নির্মাণ কাজ এখনো শেষ হয়নি!

Update Time : ০৯:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮