জগন্নাথপুরে অাশারকান্দি ইউনিয়নে ১ম জে.সি.সি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
- Update Time : ০৩:৩২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১ম জে.সি.সি ক্রিকেট টুর্নামেন্ট জামালপুর-২০১৮ সম্পন্ন। অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মনজুর ফাইটার্স জামালপুর।
উপজেলার অাশারকান্দি ইউনিয়নের জামালপুর ক্রিকেট ক্লাব আয়োজিত ১ম জে.সি.সি ক্রিকেট টুর্নামেন্ট জামালপুর-২০১৮-এর মনজুর ফাইটার্স জামালপুর ও আমিন ক্রিকেট ক্লাব তিলকের মধ্যকার আকর্ষণীয় ফাইনাল খেলা জামালপুরের উত্তরের মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী সুহেল আহমদ খান টুনুর সভাপতিত্বে ও ক্রিড়ানুরাগী আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, সমাজসেবী দরাজুল ইসলাম খান, মানিক মিয়া, আব্দুর রশীদ, তকলিছ খান, আব্দুস ছালাম, ফরাশ খান, মুহিবুল ইসলাম খান, আনোয়ার মিয়া, আশারকান্দি ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমীর খান ছাব্বির, জেসিসি’র অন্যতম দুই প্রতিষ্ঠাতা সুহেল আহমেদ ও সুলতানুর রশীদ রুবেল, ইউপি যুবলীগ নেতা সাহিদুল ইসলাম, রিজু সুলতান, মনজুর আহমেদ, হাসান খান প্রমুখ।



























