চিলাউড়া বাজারে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশির্বাদ পুষ্ট চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সুহেল খান টুনু, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিসেস ফারজানা আক্তারের সমর্থনে ধানের শীষের সমর্থনে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকায় চিলাউড়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ রাজা মিয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশিম ডালিম, ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল ইসলাম ও মামুন আহমদ এর যৌথ পরিচালনার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন দিরাই শাল্লার সাবেক সাংসদ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন ছাতক দোয়ারার সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি এম এ মালেক খান, বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আতাউর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা বিএনপি নেতা এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা এডভোকেট জামাল উদ্দিন আহমদ, আব্দুস সোবহান,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সুহেল খান টুনু, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিসেস ফারজানা আক্তার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ।





























