০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

  • Update Time : ০৩:৪১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইভটিজারের হামলায় স্কুলছাত্রী সহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

জানাগেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের নিরীহ সবজি ব্যবসায়ী আবদুর রহিমের কন্যা ওসমানীনগর থানার রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সারজানা বেগমকে স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে নানা ভাবে উত্যক্ত করে আসছে নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের আবদুল আজিজের বখাটে ছেলে ডালিম মিয়া।

সে দীর্ঘদিন ধরে কালনীরচর গ্রামে তার দুলাভাই বিএনপি নেতা মেন্দি মিয়ার বাড়িতে বসবাস করে বখাটেপনা করছে।

এদিকে-ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী সারজানা বেগম বিষয়টি তার পরিবারকে জানালে তার পিতা আবদুর রহিম বখাটে ডালিমের দুলা ভাই মেন্দি মিয়ার কাছে এ ঘটনার বিচার প্রার্থী হন। বিচার দেয়ায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার মেন্দি মিয়ার ভাতিজা বখাটে লাল মিয়া ও হাসানের নেতৃত্বে একদল লোক স্কুলছাত্রীর বাড়িতে এসে হামলা চালায়।

হামলায় স্কুলছাত্রী সারজানা বেগম (১৫), তার পিতা আবদুর রহিম (৪০), তার মা রুসনা বেগম (৩৫) ও ভাই সাজন মিয়া (১৯) সহ একই পরিবারের ৪ জন আহত হন এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা আবদুর রহিম বাদী হয়ে বখাটে ডালিমসহ ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, উক্ত মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

Update Time : ০৩:৪১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৮