জগন্নাথপুরে ইউনিয়ন আল ইসলাহ’র অভিষেক
- Update Time : ০৮:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন আনজুমানে আল ইসলাহ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পাটলি ইউনিয়ন আনজুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মাওলানা আবুল খায়েরের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা আজমল হোসেন জামী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা নুরুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ শওকত আলী প্রমূখ।
এ সময় পাটলি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আব্দুল মমিন, সহ-সভাপতি হাফিজ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহনুর আলী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুন নুর, সহ-প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























