১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

  • Update Time : ০৮:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুপার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফখরুল ইসলামকে গ্রেফতার করেন। তিনি একই গ্রামের মৃত মস্তরি মিয়ার ছেলে।

এছাড়া গত মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার একাধিক চুরির মামলার পলাতক আসামি নবীগঞ্জ উপজেলার পশ্চিম কসবা গ্রামের হারিছ আলীর ছেলে মঈন উদ্দিন ও একই উপজেলার পূর্ব কসবা গ্রামের মজই মিয়ার ছেলে ইলাক উদ্দিনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

Update Time : ০৮:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮