সৈয়দপুরে ক্রিকেটারদের মধ্যে নতুন জার্সি বিতরণ
- Update Time : ০২:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের ইয়্যাংস্টার ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের মধ্যে প্রবাসীর পক্ষ থেকে জার্সি বিতরণ করা হয়েছে।
উপজেলার সৈয়দপুর হাড়িকোনা ইয়্যাংস্টার ক্রিকেট ক্লাবের অর্থ সম্পাদক দিদার কোরেশীর বাড়িতে সোমবার সন্ধা ৭টার দিকে সৈয়দপুর হাড়িকোনা ইয়্যাংস্টার ক্রিকেট ক্লাব এর ক্রিকেটারদের মধ্যে নতুন জার্সি বিতরণ করা হয়। সিলেট এমদাদিয়া হোটেলের ডায়রেক্টর যুক্তরাজ্য প্রবাসী শেখ এমদাদ ও শেখ এরশাদ এর পক্ষ থেকে ক্লাবের সকল ক্রিকেটারদের মধ্যে নতুন জার্সি বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর হাড়িকোনা ইয়্যাংস্টার ক্রিকেট ক্লাবের সকল ক্রিকেটারদের মধ্যে নতুন জার্সি বিতরণ অনুষ্টান সভাপতি মাওঃ মারজান কোরেশীর সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ সাহবির এর পরিচালনায় ক্রিকেটারদের মধ্যে নতুন জার্সি বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন, ইয়্যাংম্যান ক্রিকেট ক্লাবের সভাপতি সৈয়দ আবুবক্কর যুক্তরাজ্য প্রবাসী মোঃ সোবন কোরেশী, ইয়্যাংস্টার ক্রিকেট ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও প্লেয়ার বৃন্দ, সৈয়দ জাহাঙ্গীর, মোঃ নেওয়াজ, সৈয়দ আবুইছা, রেজুওয়ান কোরেশী, সৈয়দ আনিছুর রহমান, গোলজার কোরেশী প্রমুখ





























