জগন্নাথপুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে মাহিদুল ইসলাম মাহি ১১০ ভোট পেয়ে নির্বাচিত
- Update Time : ০৩:২৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে স্কুল ক্যাপ্টেন পদে বিভিন্ন কাসের মোট ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

১৪৪টি ভোটের মধ্যে সঠিকভাবে ১১৫ ভোট কাস্ট হয়। বাকি ২৯টি ভোট বাতিল হয়। নির্বাচনে স্কুল ক্যাপ্টেন পদে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মাহিদুল ইসলাম মাহি ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধি ৯ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান ১০৫ ভোট পায়।
নব-নির্বাচিত মাহিদুল ইসলাম মাহি জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকার নুরুল ইসলামের ছেলে ও ছাত্রনেতা রনি রাজের ছোট ভাই। এছাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।




























