গণমানুষের নেতা ইউপি চেয়ারম্যান ইমানী
- Update Time : ০১:১৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানীকে জড়িয়ে একটি মহল নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে বলে স্থানীয়দের মধ্যে অনেকে জানান।
গত ২১ জানুয়ারি রোববার পুরনো সরকারি গেজেটের আলোকে জন্ম-মৃত্যু সনদ নিবন্ধন ও ভূল সংশোধনীর জন্য অতিরিক্ত টাকা আদায় না করার দাবিতে স্থানীয় জনতা আন্দোলন করেন। বর্তমানে নতুন গেজেটের আলোকে জন্ম-মৃত্যু সনদ নিবন্ধন ও ভূল সংশোধনীর কাজ করা হচ্ছে। এতে জনগণের ভোগান্তি লাঘব হয়েছে এবং টাকা অনেক কম লাগছে।
এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে অনেকে বলেন, চেয়ারম্যান শাহ আবু ইমানীর পিতা ছিলেন এ ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান। তিনিও ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। সেই সাথে তিনি একজন প্রবাসী ধনাঢ্য ব্যক্তি। সুতরাং চেয়ারম্যান ইমানীকে কোন প্রকার দুর্নীতির মাধ্যমে টাকা রোজগারের প্রয়োজন হবে না। শুধু জনসেবা করার জন্য তিনি বারবার জনপ্রতিনিধি হচ্ছেন।
তারা আরো বলেন, চেয়ারম্যান ইমানী একজন সরল প্রকৃতির লোক। তিনি অত্র এলাকার গণ মানুষের নেতা। তাই চেয়ারম্যান ইমানীর জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে একটি মহল অযথা কুৎসা রটাচ্ছে। চেয়ারম্যান ইমানী মানুষের সেবা করার জন্য প্রবাসের বিলাসী জীবন ছেড়ে দেশে এসে গরীব-দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এছাড়া আশারকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়নে চেয়ারম্যান ইমানীর অনেক অবদান রয়েছে। যে কারণে জণগন তাঁকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন। জননেতা চেয়ারম্যান ইমানীকে নিয়ে এমন ঘটনা কোন অবস্থায় কাম্য নয়।
এ ব্যাপারে আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী বলেন, আমি শুধু জনসেবা করার জন্য প্রবাস থেকে বারবার আসি। এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে তাদের সেবক বানিয়েছেন। আমি সব সময় মানুষের সেবা প্রদানে আন্তরিকভাবে চেষ্টা করি। তবে সব মানুষের মন রক্ষা করা সম্ভব হয়না। তাই বলে অযথা বদনাম করা উচিৎ নয়।




























