০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলায় নারী সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • Update Time : ০১:১৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে আগামি ২৯ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ জানুয়ারি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন ৭ জন প্রার্থী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ১নং আসন থেকে জগন্নাথপুর পৌরসভার নারী কাউন্সিলর মিনা রাণী পাল (হরিণ) ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য শান্তনা ইসলাম লাকি (মোরগ)। ২নং আসন থেকে পাটলি ইউনিয়নের নারী ইউপি সদস্য ফেরদৌসী বেগম তানিয়া (রূপচাঁদা) ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য জয়গুন নেছা (হরিণ)। ৩নং আসন থেকে রাণীগঞ্জ ইউনিয়নের নারী ইউপি সদস্য রোকসানা বেগম (টেবিল) আশারকান্দি ইউনিয়নের নারী ইউপি সদস্য সেলিনা বেগম (মোরগ) ও পাইলগাঁও ইউনিয়নের নারী ইউপি সদস্য সালেহা বেগম পেয়েছেন (হরিণ)।

এদিকে, প্রতীক পাওয়ার পর প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই সাথে তারা নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা শুরু করে দিয়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, আগামি ২৯ জানুয়ারি নির্বাচন সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর উপজেলায় নারী সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Update Time : ০১:১৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮