জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রচার মিছিল
- Update Time : ১০:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামি ২০ জানুয়ারি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফলের লক্ষে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রচার মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমটির আহবায়ক হাবিবুর রহমান হাবিরের সভাপতিত্বে ও সৈয়দ তানিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কালি কুমার রায়,
দেলোয়ার হোসেন ভূইয়া, সিদ্দিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী আকমল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী শাহ আবদুল মুমিন সুজেল, হোসাইন আহমদ টিটু, মকসুদুল হক, শেখ মামুন আহমদ, সাহান আহমদ, সাদিকুর রহমান সাদ, শাহ শাহিন আহমদ, কয়েছ মিয়া, শাহ আলম খান, আমিনুল ইসলাম, জয়নুল কোরেশী,
আমিনুল কামালী, জিয়া রহমান, যুবলীগ নেতা সেলিম আহমদ, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরুক আলী, জাহাঙ্গীর আলম, সোনা মিয়া, সাইফুল ইসলাম, সারজান আলী, শামীম আহমদ প্রমূখ। সভায় আগামি ২০ জানুয়ারি জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফলের লক্ষে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানানো হয়।




























