জগন্নাথপুরে বৃটিশ নাগরিকদের জনসেবা কেন্দ্র পরিদর্শন
- Update Time : ১১:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই বৃটিশ নাগরিক জনসেবা কেন্দ্র ও গণ-পাঠাগার পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি ইউকে কর্তৃক পরিচালিত জনসেবা কেন্দ্র ও গণ-পাঠাগার পরিদর্শন করেন বৃটিশ নাগরিক মিসেস ক্রিসেস পার্সি ও মি. জন ম্যান্ডস।
এ সময় ব্যারিস্টার এমএ লতিফ, যুক্তরাজ্য প্রবাসী শেখ মো. আবদুল হক তারেক, সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, প্রথমবেলা ডটকমের সম্পাদক আবদুল লতিফ নুতন, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া ও জনসেবা কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমূখ। জানাগেছে, আকিক এফ রহমান, মোবারক আলী, শেখ মো. আবদুল হক তারেক, আবলুছ মিয়া, আবদুল করিম, খালেদ গাজী সহ যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে এ সেবা কেন্দ্রে সপ্তাহে ২ দিন ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান হয়ে থাকে।



















