জগন্নাথপুরে সামাদ আজাদের জন্ম বার্ষিকী পালন
- Update Time : ১১:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের ৯৬ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে জগন্নাথপুর বাজারের হাবিব কমপ্লেক্স প্রাঙ্গনে প্রয়াত জাতীয় নেতার জন্ম বার্ষিকী পালন করা হয়। জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় নেতার জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
এ সময় জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, শাহ আবদুল মুনিম সুজেল, সুনা মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা শাহ ফয়সল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নুল কোরেশী, যুবলীগ নেতা সেলিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন, সামছুল হক, সাহানুল হক, সৈয়দ সারজান আহমদ তালহা, ইসলাম উদ্দিন, জাকির আহমদ, ফরিদ আহমদ, ছাত্রলীগ নেতা শাহ আল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের রূহের মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে জাতীয় নেতার রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে রাজনৈতিক অঙ্গনে এগিয়ে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এছাড়া আগামি ২০ জানুয়ারি জগন্নাথপুর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফলের লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।




























