০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাফলা ও জুয়ার আসর পন্ড, জনমনে স্বস্তি
- Update Time : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ গাফলা ও জুয়া খেলার আসর পন্ড করে দিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাকবলি গ্রামের কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একটি মহলের উদ্যোগে গাফলা ও একই গ্রামের রুমেন নামের এক ব্যক্তি উদ্যোগে পৃথকভাবে জুয়া খেলার আসর বসে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশে বিপুল সংখ্যক পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে গাফলা ও জুয়া খেলার আসর পন্ড করে দেয়।
এদিকে, পুলিশ গাফলা ও জুয়া খেলার আসর পন্ড করে দেয়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে বলে খবর পাওয়া গেছে।




























