জগন্নাথপুরে ছাত্রদল নেতা শামীমের দাদীর ইন্তেকাল : বিএনপি নেতৃবৃন্দের শোক
- Update Time : ০১:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন ও উপজেলা ছাত্রদল নেতা, আরাফাত রহমান কোকো স্পোর্টিং সদস্য ও মীরপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীমের দাদী মোছাঃ জোহরা বেগম (৮৫) বার্ধক্য জনিত রোগে ৯, জানুয়ারী মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় উপজেলার গড়গড়ি কান্দি গ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মৃত্যুতে এক বিবৃতিতে বিএনপি ও অঙ্গ- সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। শোক জ্ঞাপনকারীরা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লে.কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ন সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম, এ আজিজ, সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, উপজেলা বিএনপি নেতা মো. আব্দুল হান্নান, এখলাছুর রহমান তালুকদার, উপজেলা যুবদল নেতা আনছার মিয়া, শামীনুর রহমান, রফিক আহমদ, হুমায়ুন কবির ফরিদী, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুশ শহীদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ,আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি দুলদুল বারী, উপজেলা ছাত্রদল নেতা ও আরাফাত রহমান কােকো স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আলী আফরোজ, মীরপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাহার, কোষাধ্যক্ষ ও রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের প্রতিষ্টাতা সভাপতি সালাহ উদ্দিন সাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























