১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনা,আহত ৩
- Update Time : ০৯:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নারী সহ ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের পৌর শহরের ছিক্কা গ্রাম এলাকায়। জানাগেছে, ১৬ডিসেম্বর শনিবার বিকেলে একটি ইজিবাইক (টমটম) দুর্ঘটনায় জগন্নাথপুর গ্রামের আলাই বিবি, উপজেলার ইছগাঁও গ্রামের রঞ্জু মিয়া ও দিরাই উপজেলার সুরিয়ারপাড় গ্রামের ছোরাব আলী সহ ৩ যাত্রী আহত হন।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় বলে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মধু সুদন ধর নিশ্চিত করেন।




























