জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
- Update Time : ০৮:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পৃথকভাবে স্থানীয় শহীদ মিনার, শ্রীরামসি ও রাণীগঞ্জ স্মৃকিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আনন্দ র্যালি, কুচ কাওয়াজ, শরীর চর্চা, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া, চিত্রাংকন ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, মহিলা সমাবেশ, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র বিষয়ক প্রদর্শনী, মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন,
তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মসহুদ আহমদ, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, আ.লীগ নেতা হীরা মোহন দেব, আবদুল হাসিম, আপ্তাব আলী, ডা.শশী কান্ত গোপ,
পাখি মিয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কান্তি দে দিপাল, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা.ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাদ আলী কবেরী, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী,পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,
সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, ইব্রাহিম আলী, আজহারুল হক ভূইয়া শিশু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক লিটন আহমদ, শ্রমিক লীগের আহবায়ক শাহ নিজামুল করিম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে-আ.লীগের আরেকাংশের উদ্যোগে আনন্দ র্যালি শেষে স্থানীয় জগন্নাথপুর মধ্য বাজারে পৃথকভাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফের সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ সাবির মিয়া, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাসিম,
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, নুরুল ইসলাম, মাস্টার সিরাজ উদ্দিন, তাজ উদ্দিন আহমদ, হারুন মিয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও কৃষক নেতা সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার জনতা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ বুশরা আক্তার ঝুমু সহ কণ্ঠ শিল্পীবৃন্দ।




























