ঈদে মীলাদুন্নবীর আয়োজন একদিন বা এক মাসের মধ্যেই সীমাবদ্ধ নয়- মঈনুল ইসলাম পারভেজ
- Update Time : ০৬:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আয়োজন এক দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সারা বছর পালনীয় এবং পালন করতে হবে রাসুলে পাক সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর মহব্বত নিয়ে, কারো সাথে শত্রুতা পোষণ বা কারো বিরোধীতা করার জন্য নয়। তিনি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে আলোচনা সভা র্যালী ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি আবুল ফজল মোহাম্মাদ ত্বাহা, আজিরুল ইসলাম, সমছু মিয়া সুজল,বর্তমান সহ সভাপতি আলী মোহাম্মাদ ইউসুফ, সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোহাম্মাদ মানিক, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন এমরান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আলী। রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব জমশেদ মিয়া তালুকদার-এর সভাপিত্বে ও ইউনিয়ন তালামীযের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইন ও সহ সাধারণ সম্পাদক সালমান আহমদ-এর যৌথ পরিচালনায়, ইউনিয়ন সভাপতি আব্দুল ওয়াহিদ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা কারী সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওমর ফারুক, সহকারী শিক্ষক মাওলানা শামসুল হক, রসুলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ছদরুল আমিন, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি নাছির উদ্দিন, সাবেক সহ সভাপতি আনোয়ার আলম তালুকদার, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ ছালিক, শাহ পরান উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আবু বকর, জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক শাহ আলম, পাটলী ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক শানুর আলী, সুনামগঞ্জ জেলা তালামীযের সদস্য আবু তাহের, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হোসাইন আহমদ। মন মাতানো ইসলামি সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ইসলামি সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, সুলতান আহমদ, শিশুশিল্পী মারজান মোহাম্মদ রুহী, নুরুল আমিন এবং মাহমুদিয়া শিল্পীগোষ্ঠী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লালা মিয়া, গোলাপ মিয়া, কবির হোসেন, হাফিজ লোকমান আহমদ,পাটলী ইউনিয়ন তালামীযের সহ সভাপতি হাফিজ জুবায়ের আহমদ, ফয়জুর রহমান, মীরপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক হাফিজ ইয়াকুব আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহেদ আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম, পাটলী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সেজু কোরেশী, সহ সাংগঠনিক রাফু আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সহ প্রচার সম্পাদক মিজু আহমদ, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, সহ অর্থ সম্পাদক মাসেদ মিয়া মাহিদ,সহ অফিস সম্পাদক রবিউল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আহমদ, পাঠাগার সম্পাদক আলী আমজাদ, সহ পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম,সদস্য রাজু আহমদ, ফয়েজ আহমদ হাসনাত, সুজন আলম প্রমুখ । ঘন কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আর হাড় কাপানো শীত উপেক্ষা করে শত শত মানুষের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান সুন্দর করার জন্য এলাকাবাসী এবং বাজার কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাটলী ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল ওয়াহিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। প্রেস বিজ্ঞপ্তি




























