১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র আহত
- Update Time : ১০:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় রাজেল মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পন্ডিতা গ্রামের সুফি মিয়ার ছেলে। জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার রাত ৮ টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের সানাফর আলী সহ তার লোকজনের অতর্কিত হামলায় সে আহত হয়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




























