জগন্নাথপুরে তথ্য ও প্রযুক্তি দিবস পালিত
- Update Time : ০৯:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি দিবস পালিত হয়েছে। ১২ডিসেম্বর মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও প্রোগ্রামিং কনটেস্টিং অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান সহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।
এছাড়া জগন্নাথপুর ডিগ্রি কলেজ, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসা ও স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে প্রোগ্রামিং কনটেস্টিং অনুষ্ঠিত হয়।




























