জগন্নাথপুর পৌর পয়েন্টে জনসাধারণ চলাচলে ভোগান্তি
- Update Time : ০১:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আলী জহুর :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরের বর্তমান সড়কগুলো যেমনতেমন তার চেয়ে অধিক রাস্তার বেহাল দশা যা নিজ চৌখে না দেখলে মনে হবে টিভি বা ইন্টারনেটের কোন নাটকের গল্প। জগন্নাথপুর উপজেলার প্রায় ৪ লক্ষ মানুষের প্রধান কেন্দ্র জগন্নাথপুর পৌর পয়েন্টের রাস্তাগুলোর বর্তমান অবস্তা খুবই নাজুক হয়ে পরেছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানাবাহন চলাচল করছে। সড়কটির এমন করুন দশা জনসাধারণের ভোগান্তি দেখার যেন কেউ নেই। যদিও প্রায়ই এ সড়ক দিয়ে স্থানীয় এমপিসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের লোকজন যাতায়াত করছেন। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ছোট-বড় অসংখ্য গর্তের কারণে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সড়কের নাজুক অবস্থার কারণে বাধ্য হয়ে ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে গাড়ি চালকদের। পৌর এলাকার সড়কের ভাঙ্গাচোরা সড়কের অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা জন সাধারণ জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এবং কাঁদা মাটি ও বৃষ্টির জলে পা ভিজিয়ে কাপড়-চোপড় ময়লা করে চলাচল করছেন ভূক্তভোগী জনতা। পৌর পয়েন্টের গর্তের মধ্যে পানিজমাট বাধা দেখে অধিকাংশ মানুষের চৌক মুখ খারাপ করে মন্তব্য করেন। সবার মন্তব্যে প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রধান কেন্দ্র পৌর পয়েন্টের যদি এমন অবস্তা হয় তাহলে গ্রামগুলোর রাস্তাঘাটের অবস্তা? জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা পৌর পয়েন্টের এই গর্তেগুলো সংস্কারে এগি অাসার অনুরোধ জানিয়েছেন উপজেলাবাসী। গ্রামঅঞ্চল থেকে শহরে এসে শহরের প্রধান কেন্দ্রের রাস্তার বেহাল দশা দেখে তাদের অনুরোধ প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রধান কেন্দ্র পৌর পয়েন্টের এই গর্তেগুলো সংস্কার অতি জরুরি।




























