০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই- প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • Update Time : ০৮:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, উন্নত বিশ্বের পরিবেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। তবে ভারতের বিহার ও পাকিস্তান আমাদের থেকেও পিছিয়ে আছে।

তিনি বলেন, গত ৮ বছরে আ.লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকার তা করতে পারেনি। যে কারণে এ দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নৌকা দিয়ে আমাকে পাঠান, তাহলে আমি ভোটের জন্য আপনাদের কাছে আসবো। তবে না দিলে আমার কোন দুঃখ নেই।১০ডিসেম্বর রোববার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর ডিগ্রি কলেজ ভবনে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুর নুর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মো. মঈন উদ্দিন ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুন নুর। জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রাণী দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, কলেজের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, আবদুল বাতেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি রোয়েল আহমদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, জুনাইদ আহমদ, আবুল খয়ের মিসবাহ, শামীম আহমদ, নিধি বেগম, মুন্না মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম ও গীতাপাঠ করেন ইকুমা দেব।

এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, আ.লীগ নেতা মাসুম আহমদ, হাজী আবদুল তাহিদ, জমশেদ মিয়া তালুকদার, সাবেক চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুবলীগ নেতা সুজিত দেব, পাখি মিয়া, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিদায়ী সংবর্ধিত অতিথি কলেজর প্রাক্তন অধ্যক্ষ আবদুন নুর এর বক্তব্য চলা কালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর বক্তব্যে তিনি নিজে কাঁদলেন এবং উপস্থিত সবাইকে কাঁদালেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই- প্রতিমন্ত্রী এমএ মান্নান

Update Time : ০৮:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭