জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
- Update Time : ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১০ডিসেম্বর রোববার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ উন্নয়ন ফোরামের আহবায়ক ব্যবসায়ী মাওলানা ইমরান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান। জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মদ ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কবি সৈয়দ আজমল হোসন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক পীর ছালিক আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানি, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী প্রমূখ। এ সময় ব্যবসায়ী আবদুস সামাদ, ওয়াহিদ খান, আর্শ্বাদ মিয়া, শিক্ষক জাহিরুল ইসলাম জহির, মাওলানা অাবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোতাহির আলী, মুহিব উদ্দিন সেলিম, ছাত্রদল নেতা জালাল হোসেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়া, যুবলীগ নেতা জাবের তালুকদার, ছাত্রলীগ নেতা হাসান তালুকদার, ব্যবসায়ী অাফজাল মিয়া, শামীম অাহমদ, অাব্দুল রকিব, রশীদ অাহমদ, তানভীর অাহমদ, জুনেদ অাহমদ, জুবায়ের অাহমদ, ব্যবসায়ী অালী জহুর, কবি রিপন অাহমদ, ছাত্রনেতা হেলাল অাহমদ, কবি সৈয়দ জাকারিয়া সহ বিভিন্ন শ্রেনি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























