০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে তক্ষক সহ যুবক গ্রেফতারঙঙ
- Update Time : ০৮:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তক্ষক সহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং উদ্ধারকৃত তক্ষকটি সিলেট বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাগেছে, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রামের সুনু মিয়ার ছেলে লিপন মিয়াকে (২৪) একটি তক্ষক সহ গ্রেফতার করেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয় এবং গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে উদ্ধারকৃত তক্ষকটি সিলেট বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে থানা সূত্র নিশ্চিত করেছে।




























