জগন্নাথপুরে বিভিন্ন গ্রামে কর্ণেল অালী অাহমদের গণসংযোগ ও মতবিনিময়
- Update Time : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ-৩ অাসনে ২০দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক অন্যতম সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাববীদ লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ
বলেছেন, সারাদেশে জিনিষপত্রের দাম লামহীন মানুষের খয়ক্ষমতার বাহিরে চলেছে। দেশের মানুষ অাগামি নির্বাচনে খালেদা-তারেকের নেতৃত্বে জোট সরকারকে ক্ষমতায় চায়। অাগামি নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ি করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে প্রস্তুতি নেওয়ার অাহবান জানান। কর্ণেল অালী অালী অাহমদ সুনামগঞ্জ-৩ অাসনের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে স্হানীয় কার্তিয়া বাজারে এক মতবিনিময় সভায় এসব কথাগুলো বলেন। গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রশিক মিয়া, কাতিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি জয়নাল মিয়া, জামায়াতে ইসলামীর ইউ/পি সভাপতি আক্কাস মিয়া, ইউ/পি বিএনপির সহ-সাধারন সম্পাদক গোলাম মস্তফা, উপজেলা যুবদল নেতা রফিক মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























